বিদ্যাসাগর মুর্তির পাদদেশে বিজয় উৎসব পালন করলো এস ইউ সি আই ,শ‍্যামপুর




তিনশো আটাত্তর দিনের দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার কৃষিবিল বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্যামপুর-গড়চুমুক রোডের সংযোগ স্থলে ,বিদ্যাসাগর মুর্তির পাদদেশে বিজয় উৎসব পালন করলো এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের শ্যামপুর শাখা। স্বাধীনতার পর এত বড়ো আন্দোলন আর হয়নি বলে জানান দলের বিশিষ্ট সংগঠক জয়ন্ত খাটুয়া। 



তিনি আরো বলেন  আন্দোলনের জয় হয়েছে,এই জয় কৃষকের জয়। আগামী দিনে কৃষকদের সাথে কোন জুলুমবাজি হলে দল আবার আন্দোলনের পথেই হাঁটবে।কৃষকদের এবং সাধারণ মানুষের সাথে সবসময়ই আমাদের দল ছিল, আগামীদিনেও থাকবে। এই বিজয় দিবস পালনে উপস্থিত ছিলেন- জয়ন্ত খাটুয়া ছাড়াও, প্রদীপ মণ্ডল, ভগীরথ মণ্ডল, প্রদীপ দোলুই, প্রলয় মাইতি সহ আরো বিশিষ্ট জনেরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...