মালদার গাজোল থানার ভক্তিপুর এলাকার ঘটনা। ওই এলাকাতেই 3 বছরের শিশুকে ধর্ষণ করে গ্রামেরই বাসিন্দা এক নাবালক। থানায় অভিযোগ করলে ওই নাবালককে গ্রেফতার করে বর্তমানে জুভেনাইল হোম এ পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ এরপর থেকেই মামলা প্রত্যাহার করার জন্য ওই নাবালকের বাবা এলাকার তৃণমূল নেতা বল্টু রায় ও তার পরিবারের সদস্যরা অত্যাচারী তার পরিবারকে হুমকি দিচ্ছে। এমনকি গ্রামের সাবমারসাল এর যে পানীয় জল গ্রামবাসীরা পান করেন সেই জল ভরতে দিচ্ছে না। বাড়ি থেকে বেরোলেই প্রাণনাশের হুমকি দিচ্ছে। কার্যত গৃহবন্দি হয়ে আছে ওই পরিবার। বাধ্য হয়ে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।
মোটা ঘটনা নিয়ে সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের ঘটনা বরদাশ্ত করা হবে না। নির্যাতিতার পরিবারের পাশে থাকবে দল ও প্রশাসন।