হাওড়া শহরের বিভিন্ন স্কুলের প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী মানুষের উপস্থিতিতে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো। অবস্থানে বক্তব্য রাখেন অধ্যাপক মহম্মদ শাহনওয়াজ, অধ্যাপক সুস্বাগত বন্দ্যোপাধ্যায় , উত্তম চ্যাটার্জি, শিক্ষক অরূপ মন্ডল, শিক্ষক চণ্ডীচরণ মাইতি, উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা তনিমা মুখার্জি সহ বহু শিক্ষক-শিক্ষিকাগণ। অবস্থানে সঙ্গীত পরিবেশন করেন অন্বেষা বারিক, উৎপল দাস অধিকারী, মধুমিতা মহন্ত।
আবৃত্তি পরিবেশন করেন অর্পণ ঘোষ এবং তাপসী খাঁড়া। জেলা সম্পাদক চণ্ডীচরণ মাইতির নেতৃত্বে তিনজনের প্রতিনিধিদল জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। এছাড়া উলুবেড়িয়া সাবডিভিশনে এসডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং স্মারকলিপি এসডিও কে প্রদান করা হয় এবং এর মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়।


