কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের সগড়াই আইসিডিএস কেন্দ্রে বার্ষিক শিশুর আলোয় দিবস পালন করা হল । বুধবারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মন্ডল, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, সি ডি পি ও লালেশ শর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, জেলার নারী শিশু কর্মাধ্যক্ষ্যা , সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল, উপপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা। একইসঙ্গে উপস্থিত ছিলেন সকল আইসিডিএস কর্মী এবং সুপারভাইজাররা।
বুধবার খণ্ডঘোষ ব্লকের আইসিডিএস কেন্দ্রটিকে শিশু আলয় নামে রূপান্তরিত করা হল। এত দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকত। এবার থেকে শিশু আলয়ে শিশুরা খেলাধূলা পর্যন্ত করতে পারবে। এমনটাই জানালেন খণ্ডঘোষ এর সিডিপিও লালেশ শর্মা। প্রসঙ্গত সারা বর্ধমান জুড়ে ১৫২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রূপান্তরিত হল শিশু আলয়ে। ইতিমধ্যেই ২৭২৫ শিশু আলয় তৈরি হয়েছে সারা পূর্ব বর্ধমান জেলায়। ২০১৫ সাল থেকেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির শিশু আলয় হিসেবে রূপান্তরিত করনের কাজ।
এতে সাধারণ মানুষের সদর্থক সাড়া মিলেছে। বুধবারের সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা লেভেলের পক্ষ থেকে এবং হোস্টিং এ খণ্ডঘোষ সিডিপিও লালেশ শর্মা ।


