, বাবু হক,,,,
হাওড়া জেলার রাজাপুর থানার তুলসিবেড়িয়া দরগাহ শরীফে আজকে সকল থেকে সন্ধ্যা পর্যন্ত পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা, হাদীস শরীফ থেকে আলোচনা, পীর, ওলীআল্লাহর অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় , বিশ্ববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি মঙ্গল ,সুস্বাস্থ্য ,সুস্হতা দয়াময়ের কাছে কামনা করা হয়।
নভেল করোনার সকল প্রকার বিধিনিষেধ মেনে,পীরি শিলসিলা মোতাবেক পরিচালিত হয় ফাতেহা ইয়াজদাহামের ইসলাম ধর্মীয় অনুষ্ঠান তুলসিবেড়িয়া দরগাহ শরীফের মুখ্য নির্দেশক পীর রফিকুল ইসলাম খান সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।
বীনপুরের এক অভিভাবক তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বর্ননা করেন। এই রকম বহু অলৌকিক ঘটনা রয়েছে বলে জানান পীরজাদা সহিদুল ইসলাম খান।


