নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর।
কঠিন আবর্জনা নিরাপদ নিষ্কাশনের বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো শ্যামপুর 2নং ব্লকের বাছরি পঞ্চায়েতের সভাগৃহে। হাওড়া জেলা পরিষদের স্বাস্থ্যবিধান শাখার সহযোগিতায় শ্যামপুর 2 নং পঞ্চায়েত সমিতির তত্বাবধানে বাছরী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কর্মশালায় বাছরি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত স্বাস্থ্যকর্মী,আশাকর্মী,ভিলেজ রিসোর্স পার্সন বা ভি আর পি,এবং পঞ্চায়েতের কর্মীগন ও পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা।
এই প্রশিক্ষণ রুপায়নে ছিলেন "আমরা সুসম জলপ্রপাত"স্বেচ্ছাসেবী সংগঠন।
পরিবছশ রক্ষা, জলসম্পদ রক্ষা, সহ একাধিক বিষয়ে এই কর্মশালায় আলোচনা হয়।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামপুর 2নং ব্লকের জয়েন্ট বিডিও সুপ্রীতি সরকার, বাছরি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া।সহ আরো অনেকে।




