পৌরসভা থেকে মেলা বন্ধের নোটিশ পাঠালেও জমজমাট বসেছে মেলা।




বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, 

দক্ষিণ দিনাজপুর,৯ নভেম্বর; 

পৌরসভা থেকে মেলা বন্ধের নোটিশ পাঠালেও জমজমাট বসেছে মেলা। করোনা বিধি নিষেধ কে বুড়ো আঙুল দেখিয়ে উদ্যোক্তাদের বসানো মেলায় মার্কস ছাড়াই সাধারণ মানুষ জমজমাট মেলায় ভিড় জমেছে । দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের বুনিয়াদপুর ফুটবল মাঠ এলাকার ঘটনা। এমন বিষয় নিয়ে নিন্দার ঝড় উঠেছে স্থানীয় ওই ক্লাবের বিরুদ্ধে।
বর্তমানে করোনা পরিস্থিতির ওপর নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোথাও মেলা এবং জমায়েত না করার প্রচার চালালেও বুনিয়াদপুর এর ফুটবল মাঠে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বসানো হয় জমজমাট মেলা।যে মেলায় মানা হয়নি কোন ধরনের করোনা বিধি নিষেধ। মার্কস ছাড়া সাধারণ মানুষের ভিড়, নেই কোন সচেতনতা ক্লাবের তরফে। যে বিষয়টি নিয়ে বুনিয়াদপুর শহরের পাশাপাশি জেলায় নিন্দার ঝড় উঠেছে। শহরের বুকে মেলা বসেছে? বংশীহারী থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।



এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, পৌরসভা থেকে মেলা বসানোর কোন পারমিশন দেওয়া হয়নি। জানতে পারলাম ক্লাবের উদ্যোক্তারা পৌরসভার পারমিশন ছাড়াই জমজমাট মেলা বসিয়েছে।বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...