বাংলাদেশের কুমিল্লা ও ভারতের ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কলকাতা রাজপথে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ও আলিয়ার প্রাক্তনীরা




বাংলাদেশের কুমিল্লা ও ভারতের ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কলকাতা রাজপথে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ও আলিয়ার প্রাক্তনীরা। 



পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কার্যকরী সভাপতি সাজিদুর রহমান, মুখপাত্র আব্বাস উদ্দিন সরদার, কোষাধ্যক্ষ মোঃ মোদ্দাসীর প্রমুখদের নেতৃত্ব শতাধিক ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের উপস্থিতিতে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসে  থিওলজি বিভাগের সামনে দিয়ে ধিক্কার মিছিল শুরু হয়। পুলিশের উপস্থিতি যথেষ্ট ছিল। পুলিশের সহযোগিতায় মিছিল এগোতে লাগে কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে অন্য পথে ঘুরিয়ে পুনরায় তালতলা ক্যাম্পাসে মিছিলের কাজ সমাপ্তি করা হয়। 


মিছিলে উপস্থিত ছিলেন কলকাতা মাদ্রাসা কলেজের প্রাক্তন ছাত্র ও   পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা মোজাফফার হোসেন, প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মোমেন, আব্দুল ওহাব, আতিয়ার রহমান, আবু সিদ্দিক খান, সাংবাদিক এবাদুল ইসলাম, আহসানুল মিদ্যে, খলিলুর রহমান প্রমুখ। 



মিছিলে দাবি উঠে, বাংলাদেশের কুমিল্লা ও ত্রিপুরা কান্ডে যারা দোষী, অপরাধী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। নইলে
আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...