সংবাদদাতা, অন্ডাল :
উখড়া স্পোর্টিং ক্লাব পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো আপনজন ক্লাব (কালনা ) । রবিবার উখড়া স্কুল মাঠে হওয়া ফাইনাল খেলাটি-তে ট্রাইবেকারে তারা পরাজিত করে দুর্গাপুরের আমরা ক'জন বয়েজ ক্লাব কে ।
নির্ধারিত সময়ে খেলার ফল অমীমাংসিত ছিল । ট্রাইবেকারে ১-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আপনজন ক্লাব । ফাইনাল খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পরাজিত দলের নাইজেরিয়ান ফুটবলার চিমন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অভিজিত কুন্ডু (আমরা কজন ) । ফাইনাল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের দুই দিকপাল ফুটবলার ভাস্কর গাঙ্গুলী ও বিকাশ পাজি ।
এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বর ও বারাবনির বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায় সহ অন্যরা ।


