কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আহ্লাদিপুর নজরুল স্মৃতি সংঘের চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের গত সোমবার সন্ধ্যায় ছিল মানবিক উদ্যোগ দুঃস্থ দের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি,, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, জেলা পরিষদের দুই সদস্য অপার্থীব ইসলাম এবং বিশ্বনাথ রায়, সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল ,
বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎকান্তি মল্লিক, রাধাকান্ত মণ্ডল, শেখ কামাল উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চে যেমন বস্ত্র বিতরণ করা হয়, তার সাথে ৪ দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতায় যারা সফল প্রতিযোগী তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বলেন 'পশ্চিমবঙ্গ সরকার যে উদ্দেশ্য নিয়ে সংঘ বা ক্লাব গুলোকে আর্থিক অনুদান দিচ্ছেন, আল্লাদপুর নজরুল স্মৃতি সংঘ সরকারের সেই সৎইচ্ছাকে সফলভাবে রুপায়ন করার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, ক্রিয়াক্ষেত্র কি সংস্কৃতিক ক্ষেত্রে।
সোমবারের পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা শিক্ষক বিশ্বনাথ রায় ।


