কুসংস্কার রুখতে পুলিশ ও প্রশাসনের কাছে এক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান

মালদা, ১৬ নভেম্বর। 

ডাইনি প্রথার মতো কুসংস্কার  রুখতে পুলিশ ও প্রশাসনের কাছে এক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান । 


মঙ্গলবার দুপুরে গাজোল থানার আইসি এবং গাজোলের বিডিওর কাছে এই ডাইনি প্রথা নির্মূল করতে আদিবাসীদের ওই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় । সংগঠনের সদস্যদের বক্তব্য,  অনেকের মধ্যে ডাইনির সন্দেহ এবং ডাইনি কুসংস্কার এখনো রয়েছে। সেক্ষেত্রে আদিবাসী সমাজে পুলিশ ও প্রশাসন যাতে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালায় এব্যাপারে এদিন মূলত পুলিশ ও প্রশাসন কর্তাদের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।


আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের গাজোল ব্লকের সম্পাদক শ্যামল মুর্মু বলেন , সতীদাহ প্রথার মতোই ডাইনি কুসংস্কার অনেকের মনে বাসা বেধেছে। কিন্তু ডাইনি বলে কিছু হয় না।  একসময় যেমন সতীদাহ প্রথা নির্মূল হয়েছিল। সেইরকমই ডাইনি কুসংস্কারও যেন আদিবাসী সমাজের মধ্যে থেকে নির্মূল হয় , সেই বিষয়ে পুলিশ ও প্রশাসনকে আরও বেশি ভাবে প্রচারে এগিয়ে আসা উচিত। আর এই দাবি নিয়ে এদিন গাজোল ব্লক পুলিশ ও প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...