কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের আহ্লাদিপুর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় শহীদ স্মৃতি শীল ২০২১ এর নকআউট টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
গত সোমবার তার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল আহ্লাদিপুর নজরুল স্মৃতি সংঘের মাঠে। চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে বাদুলিয়া স্পোটিং ক্লাব ও দাদপুর স্পোটিং ক্লাব। বাদুলিয়া স্পোর্টিং ক্লাব, দাদপুর স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়। চূড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতার মাঠে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, প্রাক্তন সভাপতি মির্জা জয়নাল হক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের দুই সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম , বিশ্বনাথ রায়। সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল , বিদ্যুৎকান্তি মল্লিক, রাধাকান্ত মন্ডল, মীর সফি হাবিবর রহমান সাহেব সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সোমবার ছিল ক্রিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝির ।
বিধানসভায় থাকার জন্য তিনি শেষ পর্যায়ে পুরস্কার বিতরণের মঞ্চে এসে উপস্থিত হলেন এবং শেষ মুহূর্তে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি সহ আর্থিক পুরস্কার তুলে দেন। খেলাকে কেন্দ্র করে আহ্লাদিপুর নজরুল স্মৃতি সংঘের মাঠে অগণিত দর্শক ফুটবলের আনন্দ নিতে তারা মাঠে উপস্থিত হয়েছিলেন।


