জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উলুবেড়িয়া 2নং ব্লকের রঘুদেবপুর পঞ্চায়েতের তত্বাবধানে রঘুদেবপুর পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক।
মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি শ্রী অজয় কুমার সিং,এছাড়াও পাঁচলা ও বাউড়িয়া থানার প্রতিনিধি, উলুবেড়িয়া 2নং ব্লকের বিডিও অতনু দাস,রঘুদেবপুর পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, সহ একাধিক জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিনিধি গন।
উল্লেখ্য উলুবেড়িয়া 2নং ব্লকের রঘুদেবপুর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি খুব বড়ো বাজেটের জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়।
আজকের এই প্রশাসনিক বৈঠকে কোভিদ প্রোটোকল মেনে যাতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য বিধান মেনে উৎসব অনষ্ঠিত হয় তার জন্যে সমস্ত পূজা কমিটির কাছে প্রশাসনের পক্ষহতে আহ্বান জানানো হয়।
এই প্রশাসনিক বৈঠক টি পরিচালনা করেন রঘুদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখ জুবের আলম।





