সুবল গোপ,
চোপড়া,উত্তর দিনাজপুর:-
মঙ্গলবার ৯৪ বি এন বি এস এফ এর পুরোহিত পাড়া ক্যাম্প এর আয়োজনে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের সীমান্ত গ্রাম ফকিরানি এস এস কে স্কুল মাঠে বি এস এফ এর একটি অনুষ্ঠান হয়।
বি এস এফ সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় সেনার অবদান তুলে ধরতে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রদর্শনী মাঝিয়ালি হাই স্কুলের ছাত্র দের দেখানো হয়। যাতে তারা বি এস এফ এ ভর্তি হওয়ার জন্য অনুপ্রাণিত হয়। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য গোপাল চন্দ্র ভৌমিক।
বি এস এফ সূত্রে জানা গেছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৪বি এন বি এস এফ এর কমান্ডেন্ট রাঘবেন্দ্র সিং সহ তিন বি এস এফ আধিকারিক এবং পঞ্চাশ জন সীমান্ত বাসী তিনজন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও ছয়জন শিক্ষক সহ ৯০জন ছাত্র ছাত্রী।



