সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী । বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে 60 নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর টুমনী ব্রিজ এলাকায় । ঘটনার সূত্রে জানা যায় এ দিন বিকেল পাঁচটা নাগাদ টুমনি ব্রিজের কাছে একটি বাইক ও ওমনি ভ্যান এর মধ্যে মুখোমুখি ধাক্কা হয় । বাইকটি আসছিল আসানসোল থেকে ।
অপরদিকে ওমনি ভ্যানটি বীরভূম থেকে আসানসোল এর দিকে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান । দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী মারাত্মক জখম হন । আহতরা হলেন রাজেশ যাদব ও ওমলেশ রায় ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অন্ডালের খান্দরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ।

