ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো পাণ্ডবেশ্বরে



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । রবিবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের গোঁসাই পাড়া এলাকায় । সোমবার পুলিশ এসে শুরু করেছে তদন্ত ।
পাণ্ডবেশ্বরে পরপর ঘটেই চলেছে চুরির ঘটনা । দুর্গাপূজার নবমীর দিন কলেজপাড়ায় দুটি বাড়িতে চুরি হয় । চলতি মাসের 3 তারিখ চুরির ঘটনা ঘটেছে ডালুরবাধ এলাকায় একটি খনি আবাসনে ও । কলেজ পাড়ার এ ঘটনায় পুলিশ সাফল্য পেলেও ডালুরবাধের খনি আবাসনে চুরির ঘটনার এখনো কিনারা হয়নি । এরই মধ্যে ফের চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বরের গোঁসাই পাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে ছট পূজা উপলক্ষে সপরিবারে দেশের বাড়ি গিয়েছিলেন সুনীল মোদি ও তার পরিবার । রবিবার সকালে ফোন মারফত প্রতিবেশীদের কাছ থেকে খবর পান বাড়ির ছাদের এডবেস্টার ভাঙ্গা ।



 খবর পেয়ে রবিবার রাতে ফিরে আসেন সুনীল বাবু । দেখেন ঘরের ভেতরে জিনিসপত্র উলটপালট অবস্থায় রয়েছে । সোনা, রুপোর  অলংকারসহ দামি শাড়ি চুরি গেছে বলে দাবি সুনীল বাবু-র । সোমবার সকালে সুনীল বাবু লিখিত অভিযোগ দায়ের করেন পাণ্ডবেশ্বর থানায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে খবর ।  পরপর ঘটে চলা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...