ভ্রাম্যমাণ মৎস্য বিক্রেতাদের সরঞ্জাম বিতরন করা হলো, উলুবেড়িয়া





২৩ জন ভ্রাম্যমাণ মৎস‍্য বিক্রেতাকে বাইসাইকেল সহ তাপ নিরোধক বাক্স বিতরন করা হলো উলুবেড়িয়া 1নং বিডিও অফিসে। 



শুক্রবার উলুবেড়িয়া 1নং বিডিও অফিস চত্বরে উলুবেড়িয়া পৌরসভার ৮ জন এবং উলুবেড়িয়া ১নং ব্লকের ১৫জন অর্থাৎ মোট ২৩ জন ভ্রাম্যমাণ মৎস্য বিক্রেতাকে এলাকায় মৎসিবিক্রীর জন‍্য বাইসাইকেল ও তাপ নিরোধক বাক্স বিতরন করা হলো হাওড়া জেলা মৎস্য দপ্তরের আর্থিক সহযোগিতা য় ও উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির ব‍্যবস্থানায় উলুবেড়িয়া ১নং বিডিও অফিস চত্বরে।



 তাপ নিরোধক বাক্সে বরফ সহযোগে ৭২ ঘন্টা পর্যন্ত  মাছ সতেজ থাকবে বলে জানান হাওড়া জেলার সহ মৎস্য আধিকারিক ড: নারায়ণ বাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার মুখ‍্য প্রশাসক অভয় কুমার দাস। 



তিনি বলেন রাজ‍্য মৎস্য উৎপাদনে যেমন এগিয়ে তেমনিভাবে বিপননের জন‍্য বাইসাইকেল ও তাপ নিরোধক বাক্স বিতরণ। 



তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ‍্যোগকে সাধুবাদ জানান। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং বিডিও নিলাদ্রী শেখর দে,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম,হাওড়া জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ সামসুল হক মোল্লা, জেলা পরিষদ সদস্য অজয় মন্ডল,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ সেখ মফিজুল, উলুবেড়িয়া ১নং ব্লকের মৎস্য আধিকারিক মনীন্দ্র বেরা প্রমুখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...