বৃহস্পতিবার কালীপূজা , তাই আগের দিন নিজেদের বাদ্যযন্ত্র দেখে নিচ্ছেন চোপড়ার ঢাকিরা



সুবল গোপ চোপড়া , উত্তর দিনাজপুর ।

 আধুনিকতার যুগে বিয়ে বা পূজার অনুষ্ঠানে ডি জে দাপট যতই হোক না কেন ,পুজোর অনুষ্ঠানে কাঠের তৈরি চামড়ার ছাউনির ঢাকের কদর চিরকালেই ।দুর্গা পূজা হোক বা কালি পূজা ।


ঢাকিরা ডাক পাবেই ।তারই প্রমাণ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখোর অঞ্চলের উদরাইল ঢাকি পাড়ায় ।

এই পাড়ায় বসবাস রসিক রায় ক্ষিরোদ রায় দীপক রায় দের ।

তাদের পাড়ায় গিয়ে দেখা গেল , তারা ঢাক ঢোল কাশি নিয়ে ঢাকের বাজনা তুলছে ,ঢাকের ছাইনির রশি টানাটানি করে ঠিক করে নিচ্ছে ।ঢাক শিল্পী রসিক ও ক্ষিরোদ জানান, গতবার করোনা বিধির কারনে পুজো অনুষ্ঠান না হওয়ায় তারা কোথাও ডাক পায়নি ।



যার ফলে চরম অভাব অনটনে তাদের দিন কাটতে  হয়েছে ।এবার কিছু বায়না পেয়েছি ।তবে আগের মতো নয় ।তাদের মূল পেশা বিয়ে ও পুজোর অনুষ্ঠানে বাজনা বাজানো ।

 তাই পুরনো পেশাকে টিকিয়ে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।পুজোর দিন মণ্ডপে বাজানোর আগে তাদের বাদ্য যন্ত্র গুলি তালিম দিয়ে নিচ্ছেন বাড়িতে ।এই চিত্র চোপড়ার সমস্ত ঢাকি পাড়ায় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...