বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের




নিজস্ব সংবাদদাতা :পূর্ব বর্ধমান 

বুধবার বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে মেমারি থানার কুচুট এলাকায়। মৃত বাইক চালকের নাম সৌভিক মন্ডল, পিতা স্বরূপ মন্ডল, বাড়ি মেমারির বিজুর পঞ্চায়েতের কাটাবাড়ি  এলাকায়। সৌভিক মন্ডল একটি ট্রাক্টর শোরুমে কাজ করতেন বলে জানা যায় । শোরুমের মালিকের বিয়ের নিমন্ত্রণ ছিল গত মঙ্গলবার রাতে।বিয়ের অনুষ্ঠান শেষ করে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন ঐ যুবক , আসার সময় কুচুট এলাকায় সামনে একটি গাড়ি চলে এলে নিজেকে বাঁচানোর জন্য পাশের একটি দেওয়ালে ধাক্কা মারে, সেখানেই মৃত্যু হয় ঐ যুবকের বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।
স্থানীয়রা তড়িঘড়ি পাহাড়হাটি ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা যায় ৭ মাস আগে বিয়ে হয়েছিল ওই যুবকের পুটশুড়ী এলাকায়। পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া নেমে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...