মোহাম্মাদ সানাউল্লা,নলহাটি:
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে নলহাটি থানার সহযোগিতায় আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ।শুক্রবার সকাল থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি আয়োজিত হয় নলহাটি 1 নম্বর ব্লকের কালিপুর প্রাথমিক বিদ্যালয়ে।জানা গেছে ,আয়োজিত শিবিরে পিছিয়ে পড়া আদিবাসী পুরুষ ও মহিলাদের বিনামূল্যে 300 জনের অধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়েছে।
এর পাশাপাশি আয়োজিত শিবিরেই পিছিয়ে পড়া আদিবাসী শিশুদের প্রাথমিক স্তরের বই,খাতা,ব্যাগ সহ অন্যান্য স্কুল সামগ্রী 100 জন পড়ুয়ার হাতে বিনা মূল্যে তুলে দেন নলহাটি থানার পুলিশ আধিকারিকেরা।

