প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৪তম জন্মদিবস আজ।
দিন গড়িয়ে সন্ধে নামার পরেও , ডিঙ্গাখোলা অঞ্চলের প্রাণ কেন্দ্র মোল্লাহাটে ইন্দিরা গান্ধীর প্রস্তর নির্মিত মুর্তির গলায় জোটেনি একটি মালা,জ্বলেনি আলো।
আজকের দিনটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অঞ্চল কংগ্রেসের দীন দশা।
ভোট বাজারে যে সমস্ত নেতাদের দেখা মেলে তারা আজ কোথায়? এ প্রশ্নই ঘুরছে মোল্লাহাট এর আনাচ- কানাচে।


