ইসিএল কর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ।



সংবাদদাতা, লাউদোহা :-  

কর্মরত অবস্থায় মৃত্যু হলো এক খনি কর্মীর । বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটে ইসিএলের মাদারবুনি কোলিয়ারি-তে । মৃত কর্মীর নাম বাপ্পাদিত্য ভট্টাচার্য (৩২) ।
সংশ্লিষ্ট কোলিয়ারির তৃণমূল শ্রমিক নেতা বি,ডি বিশ্বকর্মা জানান  ,বৃহস্পতিবার  নিজের কাজে যোগ দিয়েছিল বাপ্পাদিত্য । খনির নীচে রাত্রি আটটার সময় হঠাৎ করে অসুস্থতা বোধ করলে,তাঁকে তড়িঘড়ি ওপরে তুলে আনে সহকর্মীরা । তারপর তাকে স্থানীয় ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তার বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ঐ কর্মীর । খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহার থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।



কর্মরত অবস্থায় মৃত্যুর জন্য ইসিএলের নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ । সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে কোলিয়ারি চত্বরে  ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...