এবার খোট্টাভাষার প্রসার ও বিকাশের দাবিতে সরব হলেন মালদার বিশিষ্ট ব্যক্তিত্বরা




মালদা –
 এবার খোট্টাভাষার প্রসার ও বিকাশের দাবিতে সরব হলেন মালদার বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবিবার মালদার শোভানগর হাইস্কুলে খোট্টা ভাষা চর্চা ও এই ভাষার প্রসার নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক হরিস্বামী দাস ও পতিতপাবন চৌধুরি এই আলোচনাসভার আহ্বায়ক ছিলেন। এদিনের আলোচনায় অংশ নেন বিশিষ্ট অধ্যাপক ডাঃ বিজয় কুমার সরকার, ডঃ মোস্তাফিজুল সেখ, শিক্ষারত্ন জ্যোতিভূষণ পাঠক সহ অনেকেই। জ্যোতিভূষণ পাঠক বলেন, কালিয়াচক, মানিকচক, রতুয়া, চাঁচল সহ মালদার অনেক মানুষের মুখের ভাষা হল খোট্টা। এই ভাষা চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে। তাই এই ভাষার সংরক্ষণ দরকার। খোট্টা আকাদেমি গড়ার দাবি নিয়ে আমরা কমিটি করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...