মৌলানা আবুল কালাম আজাদ জন্মবার্ষীকে শিক্ষা সেমিনার সিরাতের।



সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার কাটিয়াহাট আল হেরা মিশনে মৌলানা আবুল কালাম আজাদে ১৩৩ তম জন্ম বার্ষিকীতে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, আমরা এই দিনে প্রতি বছর শিক্ষা সেমিনার করি। এবছর একটু আলাদা করে প্রবন্ধ প্রতিযোগীতা করে বিভিন্ন জেলার স্কুল, মাদ্রাসা, মিশনের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতা হয় সেখান ৫ জনকে নগদ অর্থ, স্কলারশিপ, পুস্তক, বাঁধানো মানপত্র, ফুলের তোড়া দিয়ে সংবরর্ধিত করা হয়। 


এদিন বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্যিক ড. মোস্তফা আব্দুল কাইউমকে "মৌলানা আবুল কালাম আজাদ পুরষ্কার" প্রদান করা হয়। আবুল কালাম আজাদ সম্পর্কে বক্তব্য রাখেন, রিজিয়া বিবি বি.এড কলেজের প্রফেসর ড. আবু হান্নান, কলেজের প্রিন্সিপাল ড. সেখ কামালউদ্দিন, আইনজীবি মোশারফ হোসেন, পীরজাদা হাসানুজ্জামান  শিক্ষক নেতা শহিদুল ইসলাম, শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষিকা রুমাইয়া ইয়াসমিন, আস্থা ফাউন্ডেশনের সম্পাদক সোনালী মিস্ত্রী, আমার আশা ফাউন্ডেশনের চেয়াম্যান মোশারফ মোল্লা, সিরাতের জেলা সভাপতি মাসুদুর রহমান,সহ সম্পাদক মোঃ মোস্তাকিম মন্ডল, সমাজকর্মী আবু বক্কার সরদার, কাটিয়াহাট আল হেরা মিশনের প্রধান শিক্ষক মোজাফফার রহমান, কুতুবউদ্দিন সরদার প্রমুখ।



 
এদিন শতাধিক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজী আকবার আলি সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...