কৃষক আন্দোলনের জয়কে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এ আই ইউ টি ইউ সি র সভা, হাওড়া




ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়কে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে উলুবেড়িয়া বাজারপাড়ায় ২৬শে নভেম্বর একটি সভা হয়।



 সভা থেকে শ্রমিক স্বার্থবিরোধী চারটি কালা শ্রম কোড আইন বাতিল, সরকারি ও বেসরকারি রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ইউনিয়নের সংগঠক চন্দনা সামন্ত, সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সংগঠক রুনুর সিং ও মিনতি সিং।



 এছাড়াও কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলা সংগঠক নিখিল বেরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...