মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য



সংবাদদাতা, লাউদোহা : 

উদ্ধার হলো এক ঠিকা শ্রমিকের এর মৃতদেহ । মঙ্গলবার বিকেলে দেহটি উদ্ধারে ইচ্ছাপুর পঞ্চায়েতের হেতেডোবা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় । 
মৃত ব্যক্তির নাম মধুসূদন ঘোষ (৫৬) ।
মঙ্গলবার বিকেলে ইছাপুর পঞ্চায়েতের হেতেডোবা শিল্পতালুক সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে উদ্ধার হলো মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির বাড়ি লাউদোহা থানার আমদোহি গ্রামে । বর্তমানে ওই ব্যক্তি শিবপুর সংলগ্ন বিষ্টুপুর গ্রামের থাকতেন । 


কাজ করতেন একটি কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে । স্থানীয়রা মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয় । ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । কি করে ওই ব্যক্তির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...