শতাধিক পরিবার বিজেপি ও আই এস এফ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।




সাকিব হাসান,দঃ ২৪ পরগনা: 


রাজ্যে পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলের ঘর ভাঙছে তৃণমূল। সেই চিত্র আবারও দেখা গেলো
ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকে  মরুইবেরিয়ায়।
 আয়োজিত তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে ও যোগদান মঞ্চে ডা:হা:১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারীর হাত ধরে শতাধিক পরিবার আই এস এফ ও বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার পাশাপাশি ত্রিপুরায় জননেত্রী সায়নী ঘোষ কে বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে ধিক্কার জানানো হয়। এদিনের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন ডা:হা:১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,অঞ্চল প্রধান আলপনা হালদার, অঞ্চল যুব সভাপতি মাহবুব হোসেন,যুব নেতা ইমরান খান,আলম মোল্লা সহ তৃণমূলে কংগ্রেসের বিভিন নেতৃবৃন্দ। যুব সভাপতি গৌতম অধিকারী বলেন বিজেপি দলে থেকে কাজ করার সুযোগ না পাওয়ার কারণে এবং তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কাজ কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তিনি আরও বলেন বিজেপি নামক দলটি মানুষ করতে চায়না,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। আগামী দিনে এই উন্নয়নের লক্ষ্য রেখে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকরা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের উন্নয়নের জোয়ারে সামিল হতে এবং জননেতা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের আদর্শকে পথেও করে এই উদ্যোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...