সংবাদদাতা, অন্ডাল :
শনিবার খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমের প্রথা মেনে আয়োজিত হল ভাইফোঁটা অনুষ্ঠান । উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক রুনু দত্ত, শিল্পপতি নরেশ শর্মা চিকিৎসক কে,সি মহারথ সহ অন্যরা । আবাসিক বোনেরা উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে প্রথা মেনে ফোঁটা দেন আবাসিক ভাইদের কপালে । অনুষ্ঠানটির সূচনা করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত বাবু । তিনি বলেন আজ ভাতৃত্বের পবিত্র দিন । ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে বোনেরা । বোনেদের সুখ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হয় ভাইয়েরা । এমন একটা অনুষ্ঠানে হাজির থাকতে পেরে আমি কৃতজ্ঞ বলে জানান রুনু বাবু ।
বৃদ্ধাশ্রমের পক্ষে অনুপ সিনহা জানান বর্তমানে বৃদ্ধাশ্রমে 13 জন মহিলা সহ রয়েছেন 23 জন আবাসিক । অতিথিরা ছাড়া ও আবাসিকদের ভাই-বোনেরাও অনুষ্ঠানে যোগ দেন এদিন । সংস্থার পক্ষে মহিলা আবাসিকদের শাড়ি ও পুরুষ আবাসিকদের নতুন পোশাক উপহার দেওয়া হয় । এদিন বিকেলে 200 জন গ্রামবাসীকে শীতবস্ত্র দেওয়া হবে । এছাড়াও আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান অনুপ বাবু ।

