সংবাদদাতা, অন্ডাল :
রবিবার খান্দরা বৃদ্ধাশ্রমে আয়োজিত হল "দুয়ারে সরকার" শিবির । কোভিড ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধার জন্য সংগ্রহ করা হলো নথিপত্র ।
সরকারি প্রকল্পের সুবিধা জনগণের কাছে যাতে সহজে পৌঁছায় সে জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে "দুয়ারে সরকার" কর্মসূচি । এর ফলে উপকৃত হয়েছে রাজ্যের মানুষ ।
এখন আর সরকারি সুবিধা পেতে সরকারি অফিসে হয়রানির শিকার হতে হয় না । শিবিরে সহজে পাওয়া যায় সরকারি নানা প্রকল্পের সুবিধা । কিন্তু এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিক-রা ।
বয়স জনিত কারণে তারা শিবিরে উপস্থিত হতে পারেন না । তারাও যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই জন্য বৃদ্ধাশ্রম গুলিতে শিবির করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।শনিবার একটি শিবির হলো অন্ডাল ব্লক এর খান্দরা "উদবর্তন" বৃদ্ধাশ্রমে । এই বৃদ্ধাআশ্রম টিতে 13 জন মহিলা ও দশ জন পুরুষ আবাসিক থাকেন ।
শনিবার শিবির করে আবাসিকদের করোনার টিকা দেওয়া হয় । সেই সাথে সরকারি প্রকল্প "স্বাস্থ্য সাথী" "রেশন কার্ড",ভোটার কার্ডে নাম সংযোজন করার জন্য আবাসিকদের কাছ থেকে নির্দিষ্ট ফরম পূরণ করে তা সংগ্রহ করেন প্রশাসনিক কর্তারা ।
আজকের শিবিরে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু সহ অন্যরা ।
বিডিও সুদীপ্ত বাবু জানান বৃদ্ধাশ্রমে যেসব আবাসিক থাকেন বয়স জনিত কারণে তারা শিবিরে পৌঁছাতে পারেন না ।
সরকারি প্রকল্পের সুবিধা তারা যাতে পান সেই জন্যই এই শিবির বলে জানান তিনি । বৃদ্ধাশ্রম এর পক্ষে সুপ্রকাশ সরকার জানান এই শিবিরের ফলে উপকৃত হলো আবাসিকেরা । সরকারি প্রকল্প সবার জন্য, এতদিন আবাসিকেরা বঞ্চিত ছিল ।এবার তারা উপকৃত হবে । সরকারি এই পদক্ষেপ প্রশংসনীয় বলে জানান তিনি ।

