সাহিত্যিক লোকমান হাকিম কে সংবর্ধনা বারাসাতে।




মুক্তাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যের দিশারী পত্রিকা সম্পাদক লোকমান হাকিমকে সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন, অধ্যাপক ড. সহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ড. আজিজার রহমান। সংগঠনের সম্পাদক ফাহিমুল হোসেন বলেন, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বড় বাঁকড়া গ্রামে হাজার ১৯৪৫ খ্রিস্টাব্দে ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন লোকমান হাকিম। তিনি একজন ধর্মপ্রাণ, দয়ালু হৃদয়, শিল্প শিক্ষক। 



মাদ্রাসা শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। পালন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি, উত্তর জেলা সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন সাফল্যের সঙ্গে কলকাতা দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষকদের বেতন অবসরকালীন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সময়উপযোগী করে কারিকুলাম ও সিলেবাস ইত্যাদি বিষয়ে স্কুলের সমতুল ঘোষণার দাবি আদায়ের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং আন্দোলনে যুক্ত থেকেছেন কর্ম জীবনের শেষ দিন পর্যন্ত। পশ্চিমবঙ্গ  মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর ডেপুটি সেক্রেটারি ড. আজিজুর রহমান সাহেব বলেন, তিনি একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। 



 যেমন- লিটিন লিটিল ম্যাগাজিন পুরস্কার নতুন গতি থেকে, সোমনাথ ঘোষ স্মারক সম্মান, ভাষা শহীদ স্মৃতি পুরস্কার, সাহিত্য সম্পদ ইত্যাদি পুরষ্কার প্রাপ্ত হন। এদিন উপস্থিত ছিলেন 
জনাব লোকমান হাকিম (সংবর্ধনা প্রাপক), জাতীয় শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শ্রী রবীন শূর,  প্রাক্তন প্রধানশিক্ষক শ্রী রবীন্দ্রনাথ রায়, প্রাক্তন অধ্যক্ষ খগেন্দ্রনাথ রায়চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ রহিম গাজী, অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন সহ এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে যেমন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, বাংলাভাষা ও সংস্কৃতি মঞ্চের সম্পাদক মলয় দাস, উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্টের মেহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...