অসুস্থ কর্মীর বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষ ।


সংবাদদাতা, অন্ডাল : 

অসুস্থ এক বিজেপি কর্মী-কে দেখতে বুধবার অন্ডালে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 



অসুস্থ কর্মীর নাম সরোজ মন্ডল । অন্ডাল গ্রামের বাসিন্দা সরোজ বাবু একসময় এলাকায় বিজেপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন । তিনি দলের হয়ে বিস্তারক-এর কাজ করেছেন । বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ । সেই কারণে বাড়ি থেকেও তিনি খুব একটা বের হন না । দলের কাজে জেলায় এসেছেন দীলিপবাবু । অসুস্থ সরোজ বাবুর কথা পৌঁছায় তার কানে । এদিন বেলা এগারোটা নাগাদ তিনি অন্ডাল গ্রামে সরোজ বাবু-র বাড়িতে হাজির হন । প্রায় এক ঘণ্টা তিনি ছিলেন । সরোজ বাবু ও তার পরিবারের সাথে কথা বলেন । শারীরিক অবস্থার খোঁজ নেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...