মালদা-
মাস্ক পড়া নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ধরপাকড় মালদা জেলা পুলিশের। সোমবার মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে এই বিশেষ অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ।
মাস্খ না পড়ে রাস্তায় বেরিয়ে এদিন পুলিশের হাতে ধরা পড়ল মালদার মানিকচক ব্লকের তৃণমূল নেতা। পুলিশ তার বিরুদ্ধেও আইনী পদক্ষেপ গ্রহণ করে ছেড়ে দেয়।
সোমবার দুপুর থেকে মালদা শহরের প্রশাসনিক ভবনের সামনে পুলিশ প্রায় 50 জনকে আটক করে। প্রত্যেকের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করে ছেড়ে দেয়। পাশাপাশি রাস্তায় বেরোলে নিয়মিত যাতে মাক্স পড়ে সেই বিষয়ে সচেতন করা হয় প্রত্যেককে। দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের এই ধরপাকড়।