১৭০ লিটার চোলাই মদ সহ ৬ জন কে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

------বিষাক্ত চোলাই মদে প্রতি বছরই মারা যান প্রচুর মানুষ। তাই সরকারি নির্দেশিকা অনুযায়ী চোলাই মদ তৈরি করা যাবে না এবং বাজারে বিক্রয় করা যাবে না। সেই নির্দেশ অনুসারে প্রতিনিয়তই পুলিশ প্রশাসন চোলাই মদ কারবারি এবং প্রস্তুতকারীদের ধরার জন্য প্রতিনিয়তঃ চেষ্টা করে। 



শুক্রুবার রাত্রে এবং শনিবার ভোরবেলায় দুই জায়গায় অভিযান চালিয়ে ১৭০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় খণ্ডঘোষ থানার অন্তর্গত মেটেডাঙ্গা এলাকায় শনিবার ভোর বেলায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার তৎসহ শুক্রবার গভীর রাত্রে লোদনা বাসটপেজ মোড় সংলগ্ন এলাকা থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দুই এলাকা থেকে মোট ৬ জন ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়।



 ধৃত ৬ ব্যক্তির নাম সঞ্জয় মন্ডল, বলাই মাঝি, লক্ষণ মাঝি, অশোক মাঝি, রাজু রায় ও গোপাল রায়। ধৃত ওই ৬ ব্যক্তি কে শনিবার বর্ধমান আদালতে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। 



পুলিশ সূত্রে আরও বলা হয় প্রতিনিয়ত খণ্ডঘোষ থানার বিভিন্ন এলাকায় চোলাই প্রস্তুতকারী এবং চোলাই কারবারিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...