দুর্ঘটনা এড়াতে ভাঙ্গা হলো ইসিএলের জরাজীর্ণ আবাসন ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

দুর্ঘটনা এড়াতে ভাঙ্গা হলো খনি সংস্থা ইসিএলের কুমারডিহি বি কোলিয়ারি-র পরিতক্ত বেশ কয়েকটি আবাসন । রবিবার আবাসন গুলি ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিকরা ছাড়াও পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জাওয়ানরা । স্থানীয়রা জানান খনিতে কাজ করা কর্মীদের জন্য সংস্থার নিজস্ব আবাসন রয়েছে । পাশাপাশি পুরনো পরিতক্ত আবাসন গুলির দখল করে বসবাস করে বহিরাগতরা । মাঝেমধ্যেই বহিরাগতদের উচ্ছেদ করতে অভিযান চালায় সংস্থা । কিন্তু কিছুদিনের মধ্যেই ফের আবাসন গুলি দখল হয়ে যায় । পুরাতন জরাজীর্ণতার কারণে আবাসন গুলিতে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা ।



 দুর্ঘটনা এড়াতে এবার পরিত্যক্ত আবাসন গুলি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা । সংশ্লিষ্ট কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার পল্লব বন্দ্যোপাধ্যায় জানান এদিন ষোলটি পরিত্যক্ত আবাসন ভাঙ্গার কাজ হয় । বাকি পরিত্যক্ত আবাসন গুলো ও ভেঙ্গে ফেলা হবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...