সংবাদদাতা, লাউদোহা :
ন্যূনতম বেতন, বকেয়া স্টাইপেন্ড দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার লাউদোহা বিডিও অফিসে বিক্ষোভ দেখালো আশা কর্মীদের একাংশ । বিক্ষোভ শেষে বিডিওর হাতে তুলে দেওয়া হয় দাবি সম্বলিত একটি স্মারকলিপি । বিক্ষোভকারীদের পক্ষে মৌসুমী রায়চৌধুরী জানান দৈনন্দিন এর কাজ ছাড়াও করোনা অতিমারির সময় কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনা আক্রান্তদের তথ্য সংগ্রহ সহ অতিরিক্ত কাজ তাদের করানো হয়েছে । করোনা সংক্রান্ত অতিরিক্ত কাজের জন্য ঘোষণা মত ভাতা বা স্টাইপেন তাদের বকেয়া রয়েছে পাঁচ মাসের । দ্রুত বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া ও প্রতি মাসে ন্যূনতম 21 হাজার টাকা স্থায়ী বেতনের দাবিতে আজকের এই বিক্ষোভ বলে জানান তিনি ।
লাউদোহা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দেবজিৎ দত্ত জানান আশা কর্মীরা দাবি সম্বলিত একটি ডেপুটেশন এদিন আমাকে দিয়েছে । দ্রুত সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি ।

