ভ‍্যাকসিন সকলের কাছে পৌঁছনোর জন‍্য ভার্চুয়াল সভা,শ‍্যামপুর

শ্যামপুর: 

আজ শ্যামপুর হাই স্কুল  হলে ,একটি কোভিড সংক্রান্ত ভার্চুয়াল  আলোচনা সভা অনুষ্ঠিত হল। ভার্চুয়াল সভায় যোগ দেন হাওড়া জেলার ডি  এম,এ ডি এম, সহ সভাধিপতি এবং সি এম ও এইচ।


অনুষ্ঠানের আয়োজন করেন,শ্যামপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী। 
এই সভাতে মূল আলোচনার বিষয় ছিল 'করোনামুক্তি'। 
জেলার তথ্য অনুযায়ী জানা যাচ্ছে,সমগ্র হাওড়া জেলাতে ১৮ এবং তদুর্দ্ধ বয়সী জনসংখ্যা ৩৮ লক্ষ। এখনো পর্যন্ত বিভিন্ন কারনে প্রায় ৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ করোনার প্রতিষেধক পাননি। 



যে সমস্ত মানুষ জন ভ্যাকসিন পাননি তাদের খুঁজে বের করে ,কেন ভ্যাকসিন পাননি তার তথ্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে জেলা প্রশাসন। বিষেশ সচেতনতা মূলক ক্যাম্প করে এবং বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে। 

এই কাজে সরাসরি যুক্ত হবেন এলাকার আশাকর্মী,স্বাস্থ্যকর্মী,ব্লক স্বাস্থ্যকর্তা,বিডিও এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ।
২০২২ সালের জানুয়ারির মধ্যেই ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।


 আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায়, উপস্থিত ছিলেন শ্যামপুর এক ব্লকের বিডিও তন্ময় কার্য্যী, জয়েন্ট বিডিও তাপস কুমার বিশ্বাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রতীক আচার্য, বিধায়ক কালীপদ মণ্ডল, সভাপতি সেখ নাসরীন ,সহ সভাপতি প্রশান্ত মণ্ডল, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, মন্দীরা মণ্ডল, নির্মল বেরা সহ শ্যামপুর এক ব্লকের সমস্ত প্রধান, উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...