ট্রাফিক ওসির নেতৃত্বে হেলমেট বিহীন আরোহীদের সচেতনতার বার্তা

 

কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 



পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশ মোতাবেক বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক ও বর্ধমান বেরুগ্রাম রাজ্য সড়কে বিনা হেলমেট আরোহীদের সচেতন করার পাশাপাশি বাইক চালানোর সময় চালক ও আরোহীকে হেলমেট পড়ার জন্য সচেতন করলেন সেহারা ওসি ট্রাফিক প্রদীপ কুমার পাল সহ পুলিশকর্মী ও ট্রাফিক অন্তর্গত সিভিক ভলেন্টিয়ার রা। ট্রাফিক ওসি প্রদীপ কুমার পাল বলেন, রাজ্য সড়কে বিনা হেলমেট পড়ে বাইক চালক ও আরোহীদের বোঝানো হল কেন হেলমেট পরে বাইক চালাবেন। প্রথমত আপনি ও আপনাদের জীবনের জন্য অর্থাৎ চালক ও আরোহীদের জীবনের জন্য দ্বিতীয়তঃ আপনার এবং আপনাদের পরিবারের সুখ শান্তির কথা মাথায় রেখে অতি অবশ্যই হেলমেট পড়ে বাইক চালানো এবং আরোহি-কেও বাইকে চাপতে বলুন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...