ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মৌন মিছিল রাজ্য পালের কাছে স্মারকলিপি মহকুমা শাসকের মাধ্যমে।




সাকিব হাসান, , দঃ ২৪ পরগনা:

ত্রিপুরায় আক্রান্ত সাংবাদিক আলী আকবর লস্করের উপর দুষ্কৃতী হানার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর ডায়মন্ড হারবার শহরে মৌন মিছিল করে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে সকল সাংবাদিকরা।



তাঁরা দাবি জানান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আজ
ত্রিপুরায় আক্রান্ত কাল ভারতবর্ষের অন্য কোথাও আক্রান্ত হতে পারে।তাই ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে মৌন মিছিলে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা।
তাঁরা ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহার মারফতে মহামান্য রাজ্যপাল কে স্মারকলিপি দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...