প্রেমিককে বাড়িতে ডেকে এনে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার বাড়ির লোকেদের বিরুদ্ধে

মালদা ,
 প্রেমিককে বাড়িতে ডেকে এনে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার বাড়ির লোকেদের বিরুদ্ধে । এই খুনের ঘটনায় হামলাকারী মূল অভিযুক্ত প্রেমিকার বাবা সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার ।



 ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। মৃত যুবকের নাম টোটন মণ্ডল (২১)। প্রতিবেশী এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তাদের প্রেমের সম্পর্ক যুবতীর বাবা সঞ্জয় মণ্ডল মেনে নিতে পারেননি বলে অভিযোগ। এরপর রবিবার রাতে ফোন করে টোটনকে ডাকে সঞ্জয়। এরপর সোমবার দুপুরে মৃতের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি আম বাগানের পরিত্যক্ত জায়গায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু মানুষ। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিকার পরিবার।


জানা গেছে ওই প্রেমের সম্পর্কের জন্য ছেলেকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল মেয়ের পরিবার।গত একমাস আগে প্রেমিকার বাড়ির পক্ষ থেকে প্রাণে মারার হুমকি পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন টোটন। গত কয়েকদিন ধরেই টোটনকে মেয়ের বাবা সহ পরিবারের লোকেরা প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ। এই ভয়ে বাড়ি ছাড়া ছিল ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...