শীত বস্ত্র দান



সংবাদদাতা, অন্ডাল : 

নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল শীত বস্ত্র দান । শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় ক্লাব চত্বরে । উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ কালোবরন মন্ডল, মিনতি হাজরা, জেলা পরিষদের কো মেন্টর কাঞ্চন মিত্র, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল, উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ সহ অন্যরা । ক্লাব সভাপতি রাজু মুখোপাধ্যায় জানান এদিন অনুষ্ঠানে 200 জনকে শীতবস্ত দেওয়া হয় ।‌



 উপস্থিত অতিথিরা বক্তৃতায় করোনা অতিমারি সম্পর্কে সকলকে স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলার বার্তা দেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...