বৌভাতে ২০ জন দুঃস্থ বিধবাকে বস্ত্র দান করলেন সোনাপুরের নব দম্পতি- সুব্রত সরস্বতী



সুবল গোপ,,উত্তর দিনাজপুর:- 


ঠাকুমা ও দিদার স্মৃতির উদ্দেশ্যে বস্ত্র দান করল নব দম্পতি। চোপড়া ব্লকের সোনাপুরের বাসিন্দা সুব্রত সিনহা তার ঠাকুমা চারুবালা সিনহা ও দিদা অনিমা ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্য মঙ্গলবার তার বিবাহের বৌভাত এর দিনে এলাকার কুড়ি জন অসহায় বিধবা বয়স্ক মহিলাদের হাতে একটি করে শাড়ি তুলে দেন।



 সুব্রত সিনহা জানান,  ঠাকুমা ও দিদার স্মৃতির উদ্দেশ্য মঙ্গলবার আমার বিয়ের বৌভাত এর দিনে সোনাপুর অঞ্চলের বিভিন্ন এলাকার মোট কুড়ি জন অসহায় বৃদ্ধ বিধবা মহিলার হাতে শাড়ি তুলে দিলাম। শাড়ি তুলে দেন নব দম্পতি সুব্রত সিনহা ও তার স্ত্রী সরস্বতী সিনহা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...