উলুবেড়িয়ায় মেডিকেল কলেজের প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্মকর্তাগন,




উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ শুরুর প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিগন, সোমবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের চত্বরে আগামী  শিক্ষাবর্ষ থেকে উলুবেড়িয়ায় পঠন পাঠন শুরুর প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ‍্য মেডিকেল স্ট‍্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড,সুদীপ্ত রায়,স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ড,নির্মল মাজী,জেলা স্বাস্থ্য আধিকারিক,



 উলুবেড়িয়ার মহকুমা শাসক,উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ড,সুদীপ রঞ্জন কাঁড়ার,উলুবেড়িয়া পৌরসভার মুখ‍্য প্রশাসক অভয় কুমার দাস,বিধায়ক রাজা সেন,বিধায়ক বিদেশ বসু, সহ একাধিক ব‍্যাক্তি, উপস্থিত ব‍্যাক্তিরা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পরিকাঠামো ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিষেবা সম্পর্কে রোগীর আত্মীয় স্বজনের কাছথেকে খোঁজ খবর নিয়ে পার্শ্ববর্তী উলুবেড়িয়া 1নং বিডিও অফিসে পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনিক বৈঠক করেন, 2022 সালের আগস্ট মাস থেকে নতুন মেডিকেল কলেজে যে শিক্ষাবর্ষ চালু করার কথা রয়েছে এ দিন এক বৈঠকের পর সেই সিদ্ধান্তকেই  সীলমোহর দিলেন কমিটির সদস্যরা।



 দীর্ঘ সময় ধরে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় জমির সয়েল টেস্ট প্রভৃতি প্রাথমিক কাজ করে এই বছরের শেষ থেকেই নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশাবাদী কমিটির সদস্যরা।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...