ন্যাশনাল এ্যাচিভমেন্ট সার্ভের বা ন্যাসের পরীক্ষা অনুষ্ঠিত হলো বেসরকারি বিদ্যালয়ে,
12 ই নভেম্বর 2021সারা দেশ ব্যাপী অনুষ্ঠিত হলো ন্যাশনাল এ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ ন্যাসের পরীক্ষা,
জাতীয় শিক্ষা মিশনের পদ্ধতি অনুযায়ী সারা দেশে একই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যে শুরু হয়েছে ন্যাশনাল এ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস,
তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সরকারি এবং সরকার অনুমোদিত ও বেসরকারী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী,পঞ্চম শ্রেণী ,অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হলো।
উলুবেড়িয়া 1নং ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্ভুক্ত "গ্ৰীনলাইন শিশু এ্যাকাডেমী"তে অনুষ্ঠিত হলো ন্যাশনাল এ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষা।
সম্পূর্ণ নতুন বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ন্যাসের শিক্ষা পদ্ধতি ব্যবস্থা আগামী দিনে ছাত্রছাত্রীদের আরো উন্নয়নমুখী করে তুলবে বলে বললেন গ্ৰীন লাইন শিশু এ্যাকাডেমীর প্রধান শিক্ষিকা মামনী খাতুন। এছাড়াও ছিলেন সহ শিক্ষিকা হালিমা বেগম,রাইমা খাতুন।
প্রধান শিক্ষিকা বলেন আগামী দিনে সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা একভাবে চললে ভালো হবে,
এছাড়াও যত্রতত্র গজিয়ে ওটা বেসরকারি বিদ্যালয় এবং নির্দিষ্ট মান অনুযায়ী শিক্ষা ব্যবস্থা না থাকায় সত্যিই খুব অসুবিধা।








