মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মেয়ের শ্বশুর শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত বাবা ও মা

মালদা: 
মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মেয়ের শ্বশুর শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত বাবা ও মা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার লালুটোলা এলাকায়। 


পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্তরা হল বিনয় চন্দ্র দাস এবং তার স্ত্রী  গায়ত্রী দাস।

 গত ১০ বছর আগে তাদের মেয়ে কবিতা দাসের বিয়ে হয় স্থানীয় বাসিন্দা বিবেকানন্দ দাসের সাথে। অভিযোগ বিয়ের পরই তাদের মেয়ের ওপর বিভিন্ন কারণে অত্যাচার করত তার শশুর শাশুড়ী এবং দেওর বলে অভিযোগ।

 রবিবার রাত্রেও তাদের মেয়েকে মারধর করা হচ্ছিল। ফোনে এই কথা জানতে পেরে মেয়ের শ্বশুর বাড়ি যান বিনয় চন্দ্র দাস এবং তার পরিবার। অভিযোগ আচমকাই মেয়ের শ্বশুর শাশুড়ি এবং দেওর ধারালো হাসুয়া নিয়ে নতাদের ওপর হামলা করে। ঘটনায় তারা গুরুতর চোট পায়। 


জানা গেছে এ ঘটনায় কালিয়াচক থানায় শশুর রাম চন্দ্র দাস, শাশুড়ি রেখা দাস এবং দেওর ভৈরব দাসের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...