বৈশাখী দাস,প্রতিবেদক,
গত একুশে নভেম্বর শ্যামপুর থানার অন্তর্গত বালিচাতুরী গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরনে সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানটি এই বছর সপ্তমবর্ষে পা রাখল। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে বালিচাতুরী সুকান্ত সমাজ কল্যাণ সংস্থা। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে বসে আঁকো, ক্যুইজ, আবৃত্তি, গান, নৃত্য, বিতর্ক প্রতিযোগিতা চলতে থাকে ।
সংস্হার সম্পাদক উদয় দাস জানান শ্যামপুর থানার কিছু বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পাঁচটি থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়েছে এই সংস্থা এবার ।
এই সংস্থার মূল কান্ডারী মৃত্যুঞ্জয় মন্ডলের প্রান এই সংস্থা । তিনি এ অঞ্চলে মাস্টারমশাই হিসাবে পরিচিত ।
মূলত তার ছাত্রছাত্রীরা এই কর্মযজ্ঞের মূল কান্ডারী । সংস্হার সভাপতি সুব্রত কীর্তন, সক্রিয় সদস্য রনজিৎ দাস, মধুমিতা মন্ডল, সৌমিতা কয়াল, সুমিত মন্ডল , মলয় দাস প্রমুখের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি দারুণভাবে সফল।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয় দাস ও তৃষ্ণা বৈতালিক।





