সংবিধান বিরোধী নতুন কৃষি শিক্ষা ও নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আই ইউ সির সভা



২৬ নভেম্বর সংবিধান দিবসে সংবিধানের মূলধারাকে অমান্য করে তৈরী করা আইনগুলো বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধে। আয়োজক ইন্ডিয়ান ইউনিটি সেন্টার (আই ইউ সি)।  সংবিধানের মুখবন্ধ পাঠের মাধ্যমে সকাল এগারোটায় সভার সূচনা হয়। 


উপস্থিত ছিলেন আই ইউ সির প্রেসিডেন্ট  কাজী কামরুজ্জামান, জেনারেল সেক্রেটারি মোহিত কর, সেক্রেটারিয়েট বোর্ডের সদস্য রামপ্রসাদ ঘোড়াই, রাষ্ট্রীয় মূলনিবাসী সংঘের রাষ্ট্রীয় অধ্যক্ষ তারারাম মেহেনা,


আই ইউ সির প্রেসিডিয়াম বোর্ড সদস্য গোবর্দ্ধন মান্না, লেখক মানিক ফকির, ডোম পরিসঙ্গ পশ্চিমবঙ্গের নেত্রী মাজেদা বিবি, মূলনিবাসী সমিতির পীযূষ গায়েন, লেখক শিবব্রত সানা, আই ইউ সি নেতা আনোয়ার মল্লিক, মুবাইদুল ইসলাম মোল্লা বিশ্বনাথ দাস, তরুন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দলিত এ্যান্ড মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি র সম্পাদক এম এম আব্দুর রহমান। 


প্রতিবাদ সভায় তিন কৃষি আইন, সিএএ ২০০৩, সিএএ ২০১৯, শিক্ষা আইন-২০২০, এনআরসি, এনপিআর বাতিলের দাবিতে আওয়াজ তোলা হয়।
সভায় এম এম আব্দুর রহমান সম্পাদিত  রোডম্যাপ পত্রিকার উদ্বোধন সংখ্যা অানুষ্ঠানিক প্রকাশ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...