নিজস্ব প্রতিবেদক, পাণ্ডবেশ্বর :
ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায় । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার ডালুরবাধ 4 নম্বর এলাকায় একটি খনি আবাসনে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ইসিএলের ডালুরবাধ 4 নম্বর এলাকায় একটি খনি আবাসনে চুরির ঘটনা ঘটে । দুটি মোবাইল সহ চুরি যায় কয়েক হাজার টাকা । আবাসিক মানসী নিয়োগী জানান এদিন ভোর চারটে নাগাদ ঘুম ভাঙলে লক্ষ্য করেন আবাসনের দরজা খোলা । ঘরের জিনিসপত্র ছড়ানো ।
বুঝতে পারি চুরি হয়েছে আবাসনে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । শুরু হয়েছে বলে পুলিশ জানায় । এদিকে এলাকায় বারবার চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক । দুর্গাপূজার নবমীর দিন থানা সংলগ্ন কলেজ পাড়ায় দুটি আবাসনে চুরি হয় । ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ কর্মীরা ।
কয়েকদিন আগে পড়শি জেলা বীরভূমের দুবরাজপুর থেকে চুরির ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি হয়েছিলেন বাসিন্দারা । কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না । সাফল্যের এই রেশ কেটে গেল আজকের চুরির ঘটনায় ।


