সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে অঞ্চল সম্মেলন মাঝিয়ালিতে ।




সুবল গোপ ,অবিরাম উত্তর দিনাজপুর।

 বিধানসভা নির্বাচনের পর সংগঠনকে আরো মজবুত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে চোপড়া শুরু হয়েছে অঞ্চল সম্মেলন । চোপড়া বিধানসভার অধীন মাঝিয়ালী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার মাঝিয়ালী হাই স্কুল মাঠে। এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল , চোপড়ার বিধায়ক হামিদুল রহমান , চোপড়া ব্লক কমিটির সভাপতি  প্রীতি রঞ্জন ঘোষ চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন ব্লক কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ যুবনেতা জিয়াউল হক জাকির আবেদীন সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীগণ।



 সম্মেলনে মাঝিয়ালি অঞ্চলের পঞ্চায়েত প্রধান শহরবানু মহিলা নেত্রী আসমত আরা বেগম শঙ্করী মণ্ডল সহ মহিলা সংগঠনের সদস্যা দের উপস্থিতি ছিল উল্লেখ যোগ্য ।
সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়নের দিক গুলি নিয়ে বক্তব্য রাখেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বিধায়ক হামিদুল রহমান সহ একাধিক বক্তাগন ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...