হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস খোলা ,
জল ঝাট দেওয়া, মিউটেশন কেস জমা নেওয়া, কেস কম্পিউটারে বা খাতায় এন্ট্রি করা, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা, এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত কাজ করে। এই সমস্ত কাজ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । ঝড়, জল, বাবা মা সন্তানের অসুখ উপেক্ষা করে করে প্রতিদিন অফিসে উপস্থিত থাকে।
দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। 2020 ROPA তে সবার বেতন বাড়লো , সবার মুখে হাসি ফুটল- কিন্তু এদের ভাগ্যে শিকে ছিড়লো না। এখনো এই পরিবার গুলোকে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়।
এই পরিস্থিতিতে হাওড়া জেলার (ওয়াটার ক্যারিয়ার সুইপার) কর্মবন্ধুরা গুরুত্বপূর্ণ কতগুলি দাবি নিয়ে ইতিমধ্যে উলুবেড়িয়া এস ডি এল আর ও হাওড়া ডি এল আর ওর কাছে নিকট ডেপুটেশন দিয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা না মেলায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে- ২৯শে নভেম্বর শ্যামপুর১ ব্লকের কর্মবন্ধুগণ সম্মেলনের মাধ্যমে একটি কমিটি গঠন করেন এবং একই দিনে শ্যামপুর১ বি এল আর ও অফিসে ডেপুটেশন দেয় । এই ডেপুটেশনে নেতৃত্ব দেন লক্ষ্মী সাধুখা, হরেকৃষ্ণ সাঁতরা ও জেলা সভাপতি ত্রিলোচন সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নের জেলা সংগঠক নিখিল বেরা । এই সম্মেলন থেকে শম্ভু প্রামানিককে সভাপতি, লক্ষ্মী সাধুখাকে সম্পাদক এবং মাধবী দোলুইকে কোষাধ্যক্ষ করে শ্যামপুর১ ব্লক ওয়াটার ক্যারিয়ার সুইপার ইউনিয়নের একটি কমিটি গঠিত হয় ।
দাবি সমূহ:-
১। নিয়মিত কর্মচারীর মর্যাদা দিতে হবে
২।তদসাপেক্ষে মহামান্য রাজ্য সরকারের আদেশ নম্বর 877/3M-04/21-B-III(ISU) dt 14.07.21and DLRS Memo no.92/746/22/B1/17 dt.Alipore, the 9th Sept 2021 কে মান্যতা দিয়ে অনতিবিলম্বে সদর্থক রিপোর্ট পাঠানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩। অন্যান্য জেলার মত পুজোর বোনাস 3000 টাকা দিতে হবে।
৪। মহামান্য SAT আদেশ নম্বর OA /172/2010 communicate DLRS Memo. No. 92/1168/B1/09 , dt the 9th May 2012 অনুযায়ী অন্যান্য জেলার মত ১৯৯৯ সাল থেকে বকেয়া দিতে হবে।


