শ্যামপুর এক:
আজ
শ্যামপুরের কমলপুর এলাকার শিক্ষক দম্পতি শান্তনু সামন্ত - অতসী জানা সামন্ত তাঁদের পুত্র সৌরিকের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন শিবগঞ্জ এলাকার ইঁটভাঁটা শ্রমিকদের শিশুদের সাথে।
দান বা অনুগ্রহ নয়, আনন্দ বা খুশি টুকু ভাগ করে নেওয়া। শিশুদের মুখে হাসি দেখে খুশি দম্পতি। শান্তনুর এই পরিকল্পনায় সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু, প্রশান্ত সাঁতরা, সুমন ভৌমিক, টিংকু , সৌরভ বাগ, অয়ন বেরা এবং শুভময় ঘোষ।
হৈমন্তী সকাল টা ভরে উঠেছিল খুশি আর হৈ চৈ আনন্দে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ।




